ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাম্প ট্রাকচাপায় ছেলে নিহত, হাসপাতালে বাবা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪
ডাম্প ট্রাকচাপায় ছেলে নিহত, হাসপাতালে বাবা
ফাইল ফটো

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ইটভাটার মাটি বহনকারী ডাম্প ট্রাকচাপায় আসাদুল ইসলাম নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা শাহীন আলম।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁধাকুল গ্রামের মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি বাঁধাকুল গ্রামে। আসাদুল ঘুষুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্র।

নিহতের মা আসমা খাতুন জানান, তার স্বামী শাহীন আলম একজন দিনমজুর। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ছেলে আসাদুলকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য কৃষ্ণ মন্দিরের সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঘুষুড়ে গ্রামের টিআরবি ভাটার একটি মাটি বহনকারী একটি ডাম্প ট্রাক আসাদুল ও তার বাবা শাহীন আলমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কালিগঞ্জ থানার ওসি শাহীন আলম জানান, নিহত শিশু আসাদুলের মরদেহ নিয়ে আসার জন্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ডাম্প ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!