ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৫ মাসে কোরআনে হাফেজ ৯ বছরের শিশু হামিম

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ৯ ফেব্রুয়ারি ২০২৪
১৫ মাসে কোরআনে হাফেজ ৯ বছরের শিশু হামিম
৯ বছর বয়সী শিশু হামিম

মাত্র ৯ বছর বয়সী হামিম। লক্ষ্মীপুরের কৃষক পরিবার থেকে উঠে আসা শিশু হামিম ১৫ মাসেই কোরআনে হাফেজ হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১০নং ওয়ার্ড) মাস্টার কলোনি এলাকায় এ মেধাবী শিশুটিকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই সময় এলাকার ‘তালীমুল উম্মাহ মডেল মাদরাসা’ ক্যাম্পাসে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বটতলী জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসার মুহাদ্দিস মুফতি ইউনুস আহমেদ।

হাফেজ মো. হামিম সদর উপজেলার টুমচর ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) দক্ষিণ কালির চর গ্রামের কৃষক আলী হোসেনের ছেলে। তার স্বপ্ন বড় হয়ে সে একজন বিখ্যাত আলেম হবে। মানুষের জন্য কাজ করবে। 

Advertisement

হাফেজ হামিমের কৃষক বাবা আলী হোসেন বলেন, সত্যিই তিনি আজ অনেক আনন্দিত। এ বয়সে তার সন্তান মাত্র ১৫ মাসে কোরআন শরীফ (মুখস্থ) করে ৯ বছরে হাফেজ হয়েছে। তিনি তার ছেলেকে একজন সৎ আলেম বানাবেন। এজন্য সবার কাছে তার সন্তানের জন্য দোয়া চান তিনি।

তালীমুল উম্মাহ মডেল মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন জানান, আজ থেকে তার শিক্ষার্থী মো. হামিম একজন হাফেজ। পবিত্র কোরআন শরীফের প্রতিটি শব্দ তার মুখস্থ। এর আগেও তার মুখের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন অনেক আলেম। হামিম সঠিকভাবে পড়ালেখা করলে সত্যিই একদিন অনেক বড় মাপের আলেম হবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

দোয়া প্রার্থনার সময় মুহাদ্দিস মুফতি ইউনুস আহমেদ বলেন, তিনি অনেক হাফেজ দেখেছেন। তবে হামিমের মতো এতো সুন্দর কোরআন তেলাওয়াত এর-আগে আর তার চোখে পড়েনি। আমরা সবাই তার জন্য দোয়া করছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!