ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় ধরা পড়ল ২০ কেজির দুই চিতল

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৪
পদ্মায় ধরা পড়ল ২০ কেজির দুই চিতল
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাহিরচর এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে বিশালাকৃতির দুটি চিতল মাছ ধরা পড়েছে। 

শনিবার সকাল ৬টার দিকে স্থানীয় জেলে বারেক মণ্ডল ও তার সঙ্গীরা জাল ফেললে মাছ দুটি তাদের জালে ওঠে। পরে দৌলতদিয়া ফেরিঘাটে এনে ৩৩ হাজারে মাছ দুটি বিক্রি করেন। 

মাছ ব্যবসায়ী চান্দু মিয়া বলেন, পদ্মা নদীর চিতল মাছ অনেক সুস্বাদু হওয়ায় এর অনেক চাহিদা রয়েছে।

Advertisement

তাই বেশি দামে বিক্রির আশায় জেলে বারেক মণ্ডলের কাছ থেকে এক হাজার ৬৫০ টাকা কেজি দরে আধা মণ ওজনের দুটি চিতল  কিনেছি। মাছ দুটির মধ্যে একটির ওজন সাড়ে ১০ কেজি, অপরটি সাড়ে ৯ কেজি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!