ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৪
গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ফাইল ফটো

গাজীপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মহানগরীর পূবাইল থানার বিন্দান এলাকার বাদুড়তলা-উলুখোলা সড়কের পাশের একটি বিল থেকে অটোচালকের লাশটি উদ্ধার করা হয়।

নিহত অটোচালকের নাম জয়নাল আবেদীন (৬০)। তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কোনাগাঁও গ্রামে। পরিবার নিয়ে তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পূবাইল থানার ওসি কামরুজ্জামান জানান, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে সকাল ৭টার দিকে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হয়। দুপুরে স্বজনরা গাজীপুর মর্গে এসে লাশ শনাক্ত করেন। 

Advertisement

তিনি আরো জানান, শুক্রবার সকালে অটো নিয়ে বের হয়ে রাতে বাসায় ফেরেননি জয়নাল আবেদীন। অটোরিকশাটিও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- যাত্রীবেশে উঠে চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!