ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় সোনার ৩ দোকানে চুরি

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৪
মাগুরায় সোনার ৩ দোকানে চুরি
মাগুরায় সোনার তিনটি দোকানে চুরি হয়েছে

মাগুরা সদর উপজেলার হরিশ দত্ত সড়কের একটি মার্কেটের তিনটি সোনার দোকানে চুরি হয়েছে।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানা অফিসার ওসি মেহেদি হাসান।

এ বিষয়ে মাগুরা জেলা জুয়েলার্স সমিতির সভাপতি বিমল কুমার বিশ্বাস জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা সকালে ঐ মার্কেটের নিচ তলায় ঢুকে সোহানা জুয়েলার্স, নিউ রেবা জুয়েলার্স এবং সুমন জুয়েলার্স নামে তিনটি সোনার দোকানের ️শাটার ভেঙে ভেতরে ঢুকে চুরি করে। কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে তা নির্ধারণের চেষ্টা চলছে।

Advertisement

জয়দেব কর্মকার নামে ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক জানান, তিনি সকালে মার্কেটের দোকান খুলতে গিয়ে শাটার ভাঙা দেখতে পান। একইভাবে অন্য দুই দোকান মালিক দোকান শাটার ভাঙা দেখতে পান। তার দোকান থেকে ১৪ আনা সোনা এবং একটি স্বর্ণের চেন চুরি হয়েছে। এছাড়া অন্যদের চুরি হওয়া স্বর্ণালংকার চুরি পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি মেহেদি হাসান জানান, জেলা শহরের হরিশ দত্ত সড়কের জুয়েলারি পট্টিতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চুরি মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!