[ দেশজুড়ে ]
খুনসহ ডাকাতি করে ১২ বছর পর বাড়িতে এসেছিলেন যুবক, অতঃপর..
গ্রেফতারকৃত আবু হানিফ- ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে খুন, ডাকাতি, অস্ত্র মামলা ও দস্যুতা মামলাসহ একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবু হানিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে পুলিশ তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আবু হানিফ উপজেলার উত্তর পানান গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, প্রায় ১৯-২০ বছর আগে কিশোর থাকা অবস্থায় বাড়ি থেকে পালিয়ে যান আবু হানিফ। প্রথমে সিলেটে অবস্থান করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তারপর সেখান থেকে পালিয়ে গিয়ে কুমিল্লার বুড়িচং থানা এলাকায় বসবাস করতে থাকেন। সেখানেও তিনি খুনসহ ডাকাতি করতেন। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামে বসবাস করছিলেন।
.png)
প্রায় ১২ বছর পর বাড়িতে আসেন আবু হানিফ। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে হোসেনপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!