মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
তিনি বলেন, সাথী নিজের আইডি দিয়ে টিকিট কেটে কালোবাজারে বিক্রি করতেন।
.png)
এসপি আনোয়ার আরো বলেন, গ্রেফতার সাথী প্রতিদিন স্টেশনে ডিউটিতে এসে নিজের বুকিং আইডি দিয়ে বিভিন্ন তারিখের নানান গন্তব্যের ট্রেনের টিকিট কাটতেন। এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকেটগুলো কৌশলে লুকিয়ে স্টেশন ত্যাগ করতেন। পরবর্তীকালে টিকিটগুলো তার চক্রের কালোবাজারীদের কাছে সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন।
রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এই কাজে সাথী নিজের টাকা ইনভেস্ট করতেন। এছাড়া টিকেট কালোবাজারী ও দালালদের সরবরাহকৃত সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন। লেনদেনের গোপনীয়তা রক্ষায় দালালদেন সঙ্গে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে যোগাযোগ করতেন। গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকিট ও অর্থের লেনদেন করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতার এই রেলওয়ে কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।