[ দেশজুড়ে ]
ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
ফাইল ফটো
চট্টগ্রামে যাওয়ার পথে ফেনী রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ।
তিনি জানান, বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটির মেরামতের কাজ শুরু করবে।
.png)
এ দুর্ঘটনার পর ঐ রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিতি হয়েছে। তবে, বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ঐ স্টেশন মাস্টার।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!