অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. দেলেয়ার হোসেন, সিএসই অনুষদের চেয়ারম্যান আদিবা মেহজাবিন নিতু এবং ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জামিল সুলতান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইসিই ক্লাব অব এইচএসটিইউ এর সভাপতি এবং ইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইইই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আয়োজিত এই ট্রেনিং সেশন ইসিই ক্লাবের জন্য একটি নতুন সূচনা। এতে করে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি নানাবিধ সফট স্কিলস অর্জনে সক্ষম হবেন।
.png)