ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪০ ফুট নিচে পাহাড়ের খাদে লরি, ঝরল ৩ প্রাণ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
৪০ ফুট নিচে পাহাড়ের খাদে লরি, ঝরল ৩ প্রাণ
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির চট্টগ্রাম সড়কে লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে পাহাড়ের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে জেলার কাউখালী উপজেলা সাপছড়ি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলা শহরের তবলছড়ি এলাকার আহম্মদ মিয়ার ছেলে মো. হানিফ এবং একই এলাকার  আব্দুল আজিজের ছেলে নবী হোসেন। অপর আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- সৈকত চাকমা ও  অটোচালক মো. নুরুল আমিন। এরমধ্যে নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর।

Advertisement

প্রতক্ষদর্শীরা জানান, সকালে অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। ওই সময় লরিটি চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আরো দুইজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আহত নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, লরিটি অটোরিকশাটিকে চাপা দিয়ে ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ ঘটনায় তিনজন নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!