[ আন্তর্জাতিক ]
মোবাইল তুলতে গিয়ে তিনদিন পাহাড়ের খাদে যুবক
ছবি: সংগৃহীত
বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সি রাজু নামের ৩৬ বছর বয়সী এক যুবক। নিজের ফোন পড়ে যায় পাহাড়ের খাদে। সেটি তুলতে গিয়ে টানা তিনদিন আটকে থাকেন তিনি।
মঙ্গলবার ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি পাহাড়ে এ ঘটনা ঘটে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদনে বলা হয়, ঘনপুর জঙ্গলে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান রাজু। তখনই তার মোবাইল গভীর খাদে পড়ে যায়। ফোন তুলতে গিয়েই তাকে বিপত্তির মুখে পড়তে হয়। আটকে যান পাহড়ি খাদে। কিছুতেই তাকে টেনে বের করতে না পারায় অবশেষে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পুলিশ।
.png)
ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, রাজুর দেহ পাথরের মধ্যে আটকা পড়েছিল। শরীর নাড়ানোর জায়গা ছিল না। অনেক চেষ্টা করে রাজুকে খাদ থেকে উদ্ধার করা যাচ্ছিল না। পরে পুলিশ অন্যান্য দফতরের সহায়তায় রাজুকে উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!