ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষিজমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
কৃষিজমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে আখতার হোসেন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তিবিল এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা।

জরিমানাপ্রাপ্ত আখতার হোসেন উপজেলার কালিকচ্ছ এলাকার ইমাম হোসেনের ছেলে।

Advertisement

এ সময় নাছরিন সুলতানা বলেন, দুপুরে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তিবিল এলাকায় অভিযান চালিয়ে কৃষিজমি থেকে মাটি কাটার সময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিমান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!