ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্প-১৮ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত গৃহবধূ হলেন ক্যাম্প-১৮ এর বাসিন্দা ইদ্রিসের স্ত্রী রেহেনা আক্তার।

জানা গেছে, প্রায় সময়ই রেহেনা ও ইদ্রিসের সংসারে নানা বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বুধবার দুপুরে ঝগড়ার একপর্যায়ে রেহেনা আক্তারকে গলা কেটে হত্যা করে তার স্বামী ইদ্রিস। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।

Advertisement

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আশপাশের রোহিঙ্গারা অভিযুক্ত ইদ্রিসকে আটক করে ময়নারঘোনা এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!