এ সময় দিপালী (১৮) নামে এক ভুটভুটির যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার কাঁকনহাট পৌর এলাকা শেরেপাড়া গ্রামের ইমনের স্ত্রী।
গোদাগাড়ী ফায়ার স্টেশনের সাব অফিসার নমীর উদ্দীন বলেন, আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মনাকষা গ্রামের জিল্লার রহমানের ছেলে জিয়াউল হক (৩০), গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের বিল্লালের ছেলে হাবিবুল্লাহ (৪), উপজেলা কাঁকনহাট পৌর এলাকার শেরেপাড়া গ্রামের মনমোহন মেয়ে পুজারী (১৭) ও ছেলে জোসেফ সরকার (২০), জীবনের ছেলে জয়ন্ত (১৪), চয়ন (৮), দুলাল ছেলে রুপালী (৪০), ইমন (২৬), ইমনের ছেলে ইসান (১২ মাস) ও হাবিবুলের ছেলে জিয়ারুল (২২)।
গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, ঘটনাস্থলেই একজন আদিবাসী নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।