[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার বিকেলে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর।
.png)
তিনি জানান, বিকেলে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান। আহত হন আরো তিনজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!