ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় দুইজনের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি
প্রকাশিত: ২১:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৪
সাতক্ষীরায় দুইজনের লাশ উদ্ধার
ফাইল ফটো

সাতক্ষীরার কালিগঞ্জ ও কলারোয়া উপজেলায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার খারহাট এলাকা থেকে একজনের এবং বিকেলে কলারোয়া উপজেলা ভূমি অফিসের মাঠ থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, বেলা ১১টার দিকে কালিগঞ্জের সীমান্ত নদী ইছামতির খারহাট স্লুইচ গেটের বিপরীতে জালে জড়ানো এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পার্শ্ববর্তী শুইলপুর বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা বিষয়টি কালিগঞ্জ থানাকে অবহিত করেন।

Advertisement

কালিগঞ্জ থানার এসআই ফাহাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এছাড়া বিকেলে কলারোয়া উপজেলা ভূমি অফিসের মাঠে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঐ যুবক অসুস্থ ছিল, সম্ভবত নেশা করতেন। তার পেটের নিচে টিউটমার ছিল, সেটা ফেটে গেছে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!