ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাঁটতে বেরিয়ে লাশ হলেন বৃদ্ধা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২৪
হাঁটতে বেরিয়ে লাশ হলেন বৃদ্ধা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে ঝিনু বড়ুয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার সকালে পৌরশহরের আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনু বড়ুয়া হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সুবল মিস্ত্রি বাড়ির চিত্ত বড়ুয়ার স্ত্রী। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান স্বজনরা।

ঝিনু বড়ুয়ার ছেলে তপু বড়ুয়া বলেন, মা মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায় সময় বাইরে হাঁটতে বের হতেন। আজ সকালেও ঘর থেকে বেরিয়ে রেললাইনের দিকে চলে আসেন। এ সময় চট্টগ্রামগামী ট্রেনে কাটা পড়েন।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, নাজিরহাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ঐ বৃদ্ধার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!