বুধবার সকালে জীবননগর উপজেলার সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মজনু খাঁ উপজেলার সন্তোসপুর গ্রামের কাশেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ জীবননগর হাসপাতাল থেকে থানায় নেয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।