ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:০২, ২২ ফেব্রুয়ারি ২০২৪
কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে সোহাগ মিয়া নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহাগ মিয়া উপজেলার গোতাশিয়া ইউপির পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে। সোহাগ মিয়া নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, চলমান এসএসসি পরীক্ষায় ছোট বোনকে পরীক্ষার হলে নামিয়ে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিলেন। মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন গরু বাজারের কাছে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এ সময় একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে চালক সোহাগ ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। এ দিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনোহরদী থানার ওসি মো.আবুল কাশেম ভূঁইয়া বলেন, নিহতের  লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!