ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে বিভিন্ন অপরাধে ৩৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৪
নরসিংদীতে বিভিন্ন অপরাধে ৩৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার
ফাইল ফটো

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে তিনজনের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া বাকি ৩৩ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার দেখায় পুলিশ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা ডিবি শাখার অভিযানে ৩৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পলাশ থানার গড়পাড়া এলাকা থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধারসহ সাগর, শাকিল, রবিন নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

এর পাশাপাশি পলাশ থানায় ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া নরসিংদী মডেল থানায় পরোয়ানাভুক্ত চারজন, মাধবদী থানায় পরোয়ানাভুক্ত পাঁচজন, শিবপুর মডেল থানায় দায়ের করা মামলায় পাঁচজন ও বিভিন্ন অপরাধে আরো ১৮ জনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন বলেন, গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলা পুলিশ মোট ২৮টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!