ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত হোসাইন। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী থেকে ইয়াবাসহ হোসাইন নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছে থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত হোসাইন কক্সবাজার জেলার টেকনাফ থানার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, এদিন ভোরে বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনে সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক ইকবাল হোসেন দিপু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম গোপন সংবাদে বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনে সামনে অভিযান চালায়। অভিযানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ইয়াবাসহ হোসাইন নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ইকবাল হোসেন দিপু আরো জানান, গ্রেফতারকৃত হোসাইনের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!