শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে ছোট নৌকায় করে তারা অনুপ্রবেশ করেন।
স্থানীয় এক জেলে জানান, বিকেল ৫টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তের ওপার থেকে ছোট নৌকায় এক গুলিবিদ্ধ নারী চিকিৎসার জন্য বাংলাদেশে আসেন। তার সঙ্গে আরো দুইজন ছিলেন। অন্যরা নৌকার মাঝি।
.png)
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, আমরা তাদের প্রতিহত করছি এবং রাতের মধ্যে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে আমরা সীমান্তে টহল আরো জোরদার করা অব্যাহত রেখেছি।
টেকনাফ শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে ৫ রোহিঙ্গা এসে জেটি ঘাটে পৌঁছায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে আসে। শুনেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনী যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছেন।