সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া।
গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবকের নাম ইয়াছির (১৯)। ২০ দিন আগে তিনি মিয়ানমার বলিবাজার এলাকা থেকে কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন।
.png)
গ্রেফতারকৃত বাকি তিনজন হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার ব্রাহ্মনচাপিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে ফয়সাল মিয়া, বাখরনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শরিফুল ইসলাম শরীফ ও আদর্শ সদর উপজেলার আড়াইওরার আবুল বাশারের ছেলে মোশাররফ হোসেন।
ওসি রাজেস বড়ুয়া বলেন, কুমিল্লা মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশালের ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে জন্ম নিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট করতে যান ইয়াছির। পাসপোর্ট অফিসের কর্মকর্তার সঙ্গে ঐ যুবকের কথা বলার একপর্যায়ে রোহিঙ্গা হিসেবে সন্দেহ হলে তার নাম-ঠিকানা জিজ্ঞেস করা হয়। এ সময় তিনি তা সঠিকভাবে বলতে ব্যর্থ হন।
তিনি আরো বলেন, পরে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা পুলিশে খবর দেন। কুমিল্লা জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা গিয়ে রোহিঙ্গা যুবক ইয়াছিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঐ রোহিঙ্গা যুবক কীভাবে জন্মসনদ পেয়েছেন, সে বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।