[ দেশজুড়ে ]
চাঁদপুরে ছাত্রদলের দুই নেতার ২ বছরের কারাদণ্ড
চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী
চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ রায় দেন চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন। তবে রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন জুনায়েদ জুকি।
জানা গেছে, ২০১৭ সালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মাহবুব মন্ডল বাদী হয়ে মামলাটি করেন। মামলার প্রধান আসামি ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। ঐ মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আক্তার হোসেন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন হারুনুর রশিদ, জাহাঙ্গীর খান, কোহিনুর বেগম ও ইয়াছিন আরাফাত।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!