[ দেশজুড়ে ]
ভৈরবে অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো
কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরেরর রেলওয়ে কলোনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার এসআই আবুল কালাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ঐ নারী পাগল ছিলেন। তিনি ৪-৫ দিন যাবৎ বাংলাদেশ রেলওয়ে স্কুল বারান্দায় রাত্রী যাপন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করছেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ সময় তার পরিচয় খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!