[ দেশজুড়ে ]
চোর সন্দেহে যুবককে গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ফাইল ফটো
বগুড়ায় চোর সন্দেহে মুক্তার আকন্দ নামে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের রাজাপুর হটিলাপুর মধ্যপাড়া এলাকায় ঐ যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
মৃত মুক্তার আকন্দ বগুড়া শহরতলীর মাটিডালি উত্তরপাড়ার আমজাদ হোসেন আকন্দের ছেলে।
.png)
বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজওয়ানুর রহিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চোর সন্দেহে স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে মুক্তার আকন্দ গুরুতর আহত হন। পরে তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
পরিদর্শক রেজওয়ানুর রহিম আরো জানান, মুক্তারের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!