শনিবার ভোরে সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের নেউরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছেলে।
জানা যায়, ভোরে গ্যারেজের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন শাহ আলম। পথে নেউরা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে।
.png)
কয়েকমাস ধরে অটোরিকশার গ্যারেজের বিষয় নিয়ে শাহ আলমের সঙ্গে ১৯নং ওয়ার্ড এলাকার এক ব্যক্তির সঙ্গে বিরোধ ছিল। ঐ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ভুক্তভোগীর পরিবারের ধারণা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন। তিনি জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।