[ দেশজুড়ে ]
আখাউড়ায় ফেনসিডিলসহ গ্রেফতার ১
গ্রেফতারকৃত মো. জাকির মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৮০ বোতল ফেনসিডিলসহ মো. জাকির মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামুড়া গ্রাম থেকে জাকির মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির একই গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামুড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ৮০ বোতল ফেনসিডিলসহ জাকিরকে গ্রেফতার করা হয়।
.png)
আখাউড়া থানার ওসি মো. নূরে আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!