[ দেশজুড়ে ]
নকলায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল খামারির
নকলা থানা। ছবি: সংগৃহীত
শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে মহিদুল ইসলাম নামে এক খামারির মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার খিচা এলাকার নিজের হাঁসের খামারে এ ঘটনা ঘটে।
নিহত মহিদুল উরফা ইউপির খিচা এলাকার লাল মিয়ার ছেলে।
জানা যায়, আজ রাতে মহিদুল ইসলাম নিজের হাঁসের খামার কাজ করছিলেন। এ সময় অসাবধানবসত খামারের ভেতরে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক মহিদুলকে মৃত ঘোষণা করেন।
.png)
নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ বিনা ময়নাতদন্তের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!