নিহত কলেজছাত্র সদর উপজেলার ঘোনা ইউনিয়নের আজিবর হোসেনের ছেলে। তিনি সাতক্ষীরার সীমান্ত কলেজে পড়াশোনার পাশাপাশি দিনমজুরের কাজ করতেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইটভাঙা মেশিনটি বাড়ি থেকে চালিয়ে ভোমরায় ইটভাঙার কাজে যাচ্ছিল চালক রানা। এ সময় মামুন তার পেছনে বসেছিলেন। বাদামতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মামুন মারা যান।
.png)
তিনি আরো বলেন, এ সময় স্থানীয়রা আহত রানাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত মামুনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।