[ দেশজুড়ে ]
পুকুরে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ
ইনসেটে শিশু উম্মে হাবিবা
রংপুরের পীরগাছায় নিখোঁজের দুইদিন পর উম্মে হাবিবা নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার সকালে উপজেলার চালুনিয়া বিলের একটি পুকুর থেকে তার মরেদহ উদ্ধার করা হয়। মৃত শিশু উম্মে হাবিবা উপজেলার চালুনিয়া পানাতিপারা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে।
জানা গেছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উম্মে হাবিবা। এরপর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। সোমবার সকালে বাড়ির পাশের চালুনিয়া বিলের একটি পুকুরে শিশু উম্মে হাবিবার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!