মঙ্গলবার সকালে একটি সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাওন বড়ুয়া সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে। তিনি নগরের ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পাশাপাশি ফটোগ্রাফির কাজ করতেন।
স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় একটি বিয়েতে ফটোগ্রাফির উদ্দেশ্যে বাসা থেকে বের হন শাওন। এ সময় তার সঙ্গে ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম ছিল। সোমবার রাতে আর বাসায় ফেরেননি তিনি। মঙ্গলবার সকালে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়েছিল তার মরদেহ।
.png)
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলী বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি খুন বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।