[ দেশজুড়ে ]
ঘরের কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
মৃত শিশু মো. আব্দুর রহিম। ফাইল ফটো
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া (সর্দারপাড়া) গ্রামের পশ্চিমপাড়া কালাম বেপারীর পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশু মো. আব্দুর রহিম ঐ গ্রামের মুদি দোকান কর্মচারী মো. ইয়াছিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন।
তিনি বলেন, শিশুটির মা শারমিন আক্তার ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে আব্দুর রহিমের মরদেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!