নিহতরা হলেন- জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ধলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা ও অটোরিকশাচালক মুনসুর আলী। তিনি সিলেটের বিশ্বনাথের পীরেরবাজার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশচালকসহ ৫ যাত্রী আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মুনসুর আলীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর নাজমা ও মুনসুর মারা যান।
.png)
নিহত নাজমা বেগমের স্বামী সোনা মিয়া জানান, তার স্ত্রী অসুস্থ ছিলেন। সিলেটে ডাক্তার দেখিয়ে অটোরিকশাযোগে বিশ্বনাথ যাওয়ার পথে এ দুর্ঘটনায় শিকার হয়ে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এসআই জাফর ইমাম বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন।