[ দেশজুড়ে ]
ধামইরহাটে র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর ধামইরহাট থেকে বাংলা মদসহ মাদক ব্যবসায়ী অমল চন্দ্র মালিকে (৪৫) আটক করেছে র্যাব। বুধবার রাত ১টার দিকে উপজেলার মোকন্দপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত অমল চন্দ্র মালি মোকন্দপুর গ্রামের মৃত নারায়ন চন্দ্রের ছেলে।
বৃহস্পতিবার র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অমল চন্দ্র দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নওগাঁর ধামইরহাট থানার মোকন্দপুর এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে আসছিলেন। এরপর তা গ্রামের যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রি করতেন। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ১৫ লিটার বাংলা মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়।
.png)
অমল চন্দ্র মালির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!