[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় ফেনসিডিল ফেলে পালাল দুই মাদক ব্যবসায়ী
ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশ দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছেন দুই মাদক ব্যবসায়ী। ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোরে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর এলাকা থেকে এসব জব্দ করা হয়।
পলাতক আসামিরা হলেন, উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে রাসেল (২৫) ও একই উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (৩২)।
.png)
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই ফিরোজ ফোর্স নিয়ে উপজেলার উথলী ইউনিয়ন এলাকায় অভিযান চালান। এ সময় সন্তোষপুর গ্রামের ভৈরব নদের ওপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশের রাস্তায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী একটি কালো রংয়ের মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পলাতক আসামিদের ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!