রোববার সকালে উপজেলার বানিয়াজুরী ইউপির বাগ বানিয়াজুরী গ্রামে তার বাড়ির পাশের পরিত্যক্ত ভিটার এক গাছে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
নিহত অরুণ তরফদার উপজেলার বানিয়াজুরী ইউপির বাগ বানিয়াজুরী গ্রামের বাসিন্দা। তিনি তরা হাটে চালের পাইকারী ব্যবসায়ী ছিলেন।
.png)
নিহতের স্ত্রী নিয়তি সরকার জানান, আমার স্বামী একাধিক ব্যক্তি ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। পাওনাদাররা টাকা চাওয়ায় অতিষ্ঠ হয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
তরা হাটের ব্যবসায়ী অমিত কুমার বলেন, অরুণ মহাজনের কাছে ৯ লাখ টাকা বাকি এনে ব্যবসা শুরু করেন। বাকি দিয়ে ব্যবসায় লোকসানের মুখে পড়েন। দীর্ঘদিন মহাজনদের ঋণ পরিশোধ করতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, নিহত অরুণ দীর্ঘদিন যাবত ঋণগ্রস্থ হওয়ার কারণে পরিবারে অভাব অনটন ও কলহ লেগে থাকতো। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।