[ দেশজুড়ে ]
গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার
প্রতীকী ছবি
গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। রোববার সন্ধ্যায় গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়কের নশরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার কুকরারহাট গ্রামের মজিদুল হকের ছেলে আব্দুল মতিন (২৮) ও সাঘাটা উপজেলার উদাখালি গ্রামের সেলিম মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৫)।
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাক সাঘাটার দিকে যাচ্ছিল। অপরদিকে ফরিদ ও মতিন মোটরসাইকেল চালিয়ে বাদিয়াখালি থেকে গাইবান্ধা শহরে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার নশরতপুর এলাকায় পৌঁছালে ধানবোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ দুই যুবক মারা যান।
.png)
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা। তিনি জানান, ধানবোঝাই ট্রাকচাপায় ঘটনাস্থলে দুই যুবক মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!