সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদ সরদার জেলার সালথা উপজেলার জগিকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন শহিদ। পথে শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর পৌঁছালে পিছন থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক শহিদ।