ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ৪ মার্চ ২০২৪
মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত
মুজিবনগর থানা। ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে রাস্তা পারাবারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ইন্নাল হক (৪৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। 

নিহত ইন্নাল উপজেলার বল্লবপুর গ্রামের নবীসুদ্দীনের ছেলে। ইন্নাল বালি তোলার কাজের শ্রমিক হিসেবে কাজ করতেন।

সোমবার দুপুর ২টার দিকে বল্লবপুর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।  

Advertisement

স্থানীয়রা জানান, বল্লভপুর গ্রামে রাস্তার এক পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন ইন্নাল হক। কথা শেষ করে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়ে গুরুতর ভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুস সাকিব জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!