ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুরগির ঘরের মাটি খুঁড়তেই মিলল স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৫, ৫ মার্চ ২০২৪
মুরগির ঘরের মাটি খুঁড়তেই মিলল স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ
স্কুলছাত্র নাসিরুল ইসলাম নাসিম

বগুড়ার গাবতলীতে মুরগির ঘরের মাটি খুঁড়ে নিখোঁজ স্কুলছাত্র নাসিরুল ইসলাম নাসিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এনামুল নামে একজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ঈশ্বরপুর পুর্বপাড়ায় বসতবাড়ির মুরগির খোয়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাসিরুল ইসলাম নাসিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়ার মো. ওয়াজেল মণ্ডলের ছেলে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

Advertisement

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী  বলেন, গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাত থেকে নিখোঁজ ছিল স্কুলছাত্র নাসিম। এ ঘটনায় থানায় জিডি হলে তার সন্ধানে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে নাসিমের দুঃসম্পর্কের এক আত্মীয় রফিকুলের ছেলেকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রফিকুলের বাড়ির মুরগি রাখার ঘরে মাটির নিচে পুঁতে রাখা নাসিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধারের সময় ওই বাড়ি তালাবদ্ধ ছিল। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং আসামির পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!