[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে রাস্তার পাশে মিলল তরুণীর বস্তাবন্দি মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি লেপে মুড়ানো ছিল।
সদর মডেল থানার পরিতর্মক ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!