ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটি খুঁড়তেই মিলল ১৫ কোরআন!

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ৫ মার্চ ২০২৪
মাটি খুঁড়তেই মিলল ১৫ কোরআন!
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের শৈলকুপায় মাটির নিচ থেকে ১৫টি পবিত্র কোরআন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের আবাসনে পবিত্র কোরআনগুলো পাওয়া যায়।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে আবাসন প্রকল্পের নতুন ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই নতুন ঘর নির্মাণের জন্য ভেকুর মধ্যেমে পুরাতন ঘরগুলো ভেঙে ও মাটি সড়িয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ দেখা যায় মাটির মধ্যে কয়েকটি কাপড়ে মোড়ানো ব্যাগ, যা খুলে দেখা যায় পবিত্র কোরআন। পরে তারা স্থানীয় মসজিদের ইমামকে খবর দিলে তিনি এসে কোরআনগুলো মসজিদে রেখে দেন।

স্থানীয় মসজিদের ইমাম জানান, উদ্ধার করা পবিত্র কোরআনগুলো অনেক পুরাতন। তবে ১৫টি কোরআনের মধ্যে ১৪টি ভালো রয়েছে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা ইউএনও শেখ মেহেদী ইসলাম জানান, ১৫টি কোরআন উদ্ধারের খবর শুনে ঐ এলাকায় যান তিনি। এ সময় কোরআনগুলো স্থানীয় মসজিদেসহ আশপাশের মসজিদে পড়ার জন্য বলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!