ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় দুটি ক্লিনিক বন্ধের নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩, ৬ মার্চ ২০২৪
সাতক্ষীরায় দুটি ক্লিনিক বন্ধের নির্দেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরায় লাইসেন্স না থাকায় দুটি ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে খাবারের মধ্যে মুরগির পাখনা থাকায় শহরের ঢাকা বিরিয়ানি হাউজকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমোন ল্যাব, স্বপ্ন ক্লিনিক ও ঢাকা বিরিয়ানি হাউজে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্বপ্ন ক্লিনিক ও ডিজিটাল হরমোন সেন্টারের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্বপ্ন ক্লিনিককে ৫ হাজার টাকা ও ডিজিটাল হরমোন সেন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরের খুলনা রোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!