[ দেশজুড়ে ]
পুকুর খনন করতে গিয়ে মিলল মর্টারশেল
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটে হাতীবান্ধায় পুকুর খনন করতে গিয়ে একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার মুন্সিপাড়া এলাকায় ঈদগাহ মাঠের জন্য পুকুর খনন করতে গিয়ে একটি পরিত্যক্ত মর্টারশেল দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!