বুধবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ঐ কিশোর ফরিদপুরের সদরপুর উপজেলার নলেরটেক এলাকার মিরাজ বেপারীর ছেলে। রায়ের সময় জিহাদ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
.png)
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে জেলার চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা এলাকার মোশারফ ফকিরের ছেলে কামাল ফকির (২৫) গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। ঐ সময় হঠাৎ দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে কামাল গাজীপুরের মাওনা থেকে গ্রামের বাড়ি মাথাভাঙ্গায় চলে আসেন। কিছুদিন পর ফের তাকে কাজের প্রলোভন দেখিয়ে গাজীপুরের মাওনায় যেতে বলা হয়। তবে বাড়ি থেকে কামাল বের হওয়ার পর নিখোঁজ হন।
নিখোঁজের দু’দিন পর অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কামালের পরিবারের কাছে কমালকে অপহরণের কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা না পেয়ে অতঃপর কামালকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০২০ সালের ২৭ অক্টোবর চরভদ্রাসন থানায় একটি করা হয়। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দীর্ঘ চার বছর পর বুধবার এ রায় দেন আদালত।