মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের মায়ামনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশা চালকের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, ওই রেকারটি গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌমাথা মোড়ের দিকে আসছিল। এ সময় বনফুল হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয় রেকারটি। এতে ঘটনাস্থলেই এক রিকশা চালকের মৃত্যু হয়। আহত হয় আসাদুল নামের আরো এক রিকশাচালক।
.png)
পরে উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে রেকারটি ভাঙচুর করে। উত্তেজিত জনতা দাবি করেন, অদক্ষ ড্রাইভার দিয়ে রেকারটি চালানো হচ্ছিল। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনা সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষুব্ধরা।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।