[ দেশজুড়ে ]
গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় যুবক নিহত
ফাইল ফটো
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার মীরের বাজার এলাকায় সিমেন্টবাহী কাভার্ডভ্যানের চাপায় রিমন বড়ুয়া নামে এক মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মীরের বাজার এলাকার পূবাইল সেন্ট্রাল কলেজের সাইন বোর্ডের পূর্ব পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন বড়ুয়া চট্রগ্রাম জেলার পটিয়া থানার ভান্ডারগাও গ্রামের ননী বড়ুয়ার ছেলে। তিনি মেঘনা সিমেন্ট কোম্পানীর কালীগঞ্জ-টঙ্গী এরিয়ায় চাকরি করতেন।
পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, দুপুরে মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিলেন রিমন। এ সময় পূবাইল সেন্ট্রাল কলেজের সাইন বোর্ডের পূর্ব পাশের রাস্তায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!