ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে বাসচাপায় রাজমিস্ত্রি নিহত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ৭ মার্চ ২০২৪
পঞ্চগড়ে বাসচাপায় রাজমিস্ত্রি নিহত
প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় শরিফুল ইসলাম (২৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর সদরের করতোয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম দেবীগঞ্জ পৌরসভার অভিরাম পাড়া (হঠাৎপাড়া) এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজমিস্ত্রির কাজ শেষে দুইজন সহকর্মীসহ বাইসাইকেলে দেবীগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথে করতোয়া সেতুর ওপরে বিপরীত দিক থেকে আসা রব্বানী এন্টারপ্রাইজ নামে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস শরীফুলকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ চেয়ে আবেদন করা হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!