ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাপাহারে ট্রাকচাপায় শিশু শিক্ষার্থী নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ৭ মার্চ ২০২৪
সাপাহারে ট্রাকচাপায় শিশু শিক্ষার্থী নিহত
প্রতীকী ছবি

নওগাঁর সাপাহারে ট্রাকচাপায় কুলসুম খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটি হলে রাস্তা পারাপারের সময় সরাইগাছী-মহাদেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম খাতুন উপজেলার চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের কামাল হোসেনের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিমা খাতুন জানান, দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হয়। এ সময় প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সবাই বাড়ি যাচ্ছিল। অন্যান্য শিশুর মতো কুলসুমও সরাইগাছী-মহাদেবপুর সড়ক পার হওয়ার সময় সরাইগাছী থেকে ছেড়ে আসা মহাদেবপুরগামী একটি ট্রাক হঠাৎ কুলসুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাপাহার থানার ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ঘাতক ড্রাইভার ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!